বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তুরস্কে হচ্ছে মানবাকৃতির রোবট ফ্যাক্টরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

তুরস্ক প্রথমবারের মতো মানব সাদৃশ্য রোবট তৈরির কারখানা চালু করতে যাচ্ছে। সফটওয়্যার কোম্পানি ইয়াকিনসফট তুরস্কের কানইয়া প্রদেশে এ কারখানা গড়ে তুলবে।

ইয়াকিনসফট তাদের ইয়াকিনরোবোটিকস ফ্যাক্টরিতে স্বল্প পরিসরে মানবসদৃশ রোবট উৎপাদন শুরু করেছে।

খুব শীঘ্রই বড় পরিসরে উৎপাদন শুরু করবে।

কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াকিনসফট-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অাজগার ইয়াকিন একিন এই ঘোষণা দেন।

ইয়াকিন বলেছেন, অ্যাডা জিএইচ৫ নামের নতুন প্রজন্মের এই মানবসদৃশ রোবটটি শপিং মল, থিয়েটার, বিমানবন্দর, হাসপাতাল ও এমনকি বাসায় ব্যবহারের জন্য বানানো হবে।

এই রোবটগুলো শুনতে, বলতে, গন্ধ নিতে ও ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবে।

ইয়াকিনসফট ২০০৯ সালে রোবোটিকস নিয়ে গবেষণাগার চালু করে। একাধিক গবেষণা প্রকল্পের পর ২০১১ সালে তারা মডেল উৎপাদন শুরু করে। এই রোবট প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি অন্তত ১১.৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

সূত্র : ডেইলি সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ