সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

শ্যাননের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ও নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সফররত রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারী অব স্টেট টমাস এ শ্যাননের সঙ্গে বিএনপির বৈঠকে রোহিঙ্গা ও নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম।

সোমবার বেলা পৌনে ১১টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যুসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তর আলোচনা করা হয়েছে।

আগামী নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়েছে কী না জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে। সার্বিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে, তবে তা বলা যাবে না।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ