শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ধর্মের আলোকে মিয়ানমারকে বোঝাতে হবে : মোজাম্মেল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বৌদ্ধধর্মে জীব হত্যা মহাপাপ। অথচ মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ মগরা নির্বিচারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা। ধর্ষণ, অগ্নিসংযোগ করে চলেছে।

আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আয়োজিত ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বৌদ্ধধর্মের এই  বাণী ‘জীব হত্যা মহাপাপ’ দিয়ে মিয়ানমার সরকার ও সেবাহীনিদের বোঝানোর আহবান জানান।

বৌদ্ধধর্মের নেতাদের মিয়ানমার সফর করে সে দেশের সেনাবাহিনী ও সরকারকে রোহিঙ্গাদের ওপর চলমান অমানবিক বিষয়টি তুলে ধরারও আহবান জানান মন্ত্রী।

 

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালায় সেনাবাহিনী। রোহিঙ্গাদের বিরুদ্ধে দমনপীড়ন, গণহত্যা, গণধর্ষণ চালায় তারা। অভিযানের মুখে ছয় লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ