বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

রোহিঙ্গাদের সসম্মানে ফেরত পাঠানো হবে : র‌্যাব মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে বাংলাদেশে পালিয়া আসা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের তাঁদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ। আর এ জন্য সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।

শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জে একটি অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক। শেখ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ‘মহিয়সী শামিমা পারভিন বৃত্তি প্রদান’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটিকে প্রধানমন্ত্রী ও দেশবাসী মানবিকভাবে দেখছেন। যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে সম্মানজনকভাকে ও নিরাপত্তার সঙ্গে নিজের দেশে দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো হবে। সেজন্য সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে বিশ্ববাসীর বিশাল জনমত আমাদের পাশে রয়েছে।’

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার সরকার।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ