সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

ইতিহাস বিকৃতির ঘটনায় বাংলাদেশের দূতকে পাকিস্তানের পাল্টা তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তৈরি ভিডিও পাকিস্তান হাই কমিশনের ফেইসবুকে পেইজে প্রচারের ঘটনায় ঢাকায় দেশটির হাই কমিশনারকে তলবের বিপরীতে ইসলামাবাদও বাংলাদেশের দূতকে তলব করেছে। ই

সলামাবাদে বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসানকে গতকাল(বৃহস্পতিবার) তলব করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও সার্ক বিষয়ক মহাপরিচালক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “উৎস স্পষ্ট নয় এমন একটি ঘটনা নিয়ে প্রতিবাদলিপিতে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত শব্দের ব্যবহার নিয়ে আমাদের প্রতিবাদ জানাতে এটা করা হয়।

“হাই কমিশনারকে বলা হয়েছে যে, তৃতীয় পক্ষের শেয়ার করা একটি ভিডিওর দায়ভার ঢাকায় পাকিস্তান হাই কমিশনকে দেওয়া যায় না।”

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেইসবুক পেইজে শেয়ার করা একটি ভিডিওতে বলা হয়, “শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমেদ এ ব্যাপারে তখনকার মেজর জিয়াকে সমর্থন দেন।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ