সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

বিএনপির অংশগ্রহণ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না; মওদুদ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।মগযজ

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, মিথ্যা মামলায় হয়রানি এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি একথা কথা বলেন।

তিনি আরো বলেন, তবে আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো।
তখন দেখবো তারা (আওয়ামী লীগ) সমঝোতা করে কি করে না।

খালেদার গাড়িবহরে হামলার বিষয়ে মওদুদ বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডাররাই হামলা চালিয়েছে। হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দল।

তিনি আরও বলেন, শুধু গাড়িবহরে নয়, সংবাদমাধ্যমের উপর হামলা করা হয়েছে। হামলা করে নেত্রীর অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে না। সামনের দিনে খালেদা জিয়া আরও গাড়িবহরে যাবেন, আমরা যাবো; দেখি কত বহরে হামলা করতে পারেন।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ