বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘ফিলিস্তিনকে দখলদার মুক্ত কর’ পোস্টারে ছেয়ে গেছে লন্ডনের গণপরিবহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

‘ফিলিস্তিনকে দখলদার মুক্ত কর’ পোস্টারে ছেয়ে গেছে লন্ডনের গণপরিবহন। বেলফোর ঘোষণার একশো উদযাপনের প্রতিবাদে এ প্রচারণা।

মজার ব্যাপার হলো, পোস্টারগুলো লাগানো হয়েছে গেরিলা স্টাইলে। কে বা কারা পোস্টারগুলো লাগিয়েছে তা কেউ বলতে পারছে না।

পোস্টারগুলোতে ফিলিস্তিনের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। যেমন, ‘এটা ফিলিস্তিনের প্রতি অবিচার। এর (বেলফোর ঘোষণা) মাধ্যমে প্যালেস্টাইনে বহিরাগতদের আগমন শুরু হয়। যা আর চলতে পারে না।’

‘যুক্তরাজ্য সরকার ইসরাইলি যুদ্ধাপরাধীদের বেলফোর ঘোষণার শতবর্ষ উদযাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সুতরাং তাদের উচিৎ হবে ফিলিস্তিনের কণ্ঠ রোধ করা।’

‘হত্যা, অত্যাচার ও নির্মূলের পক্ষে যুক্তরাজ্য সমর্থন করলে আমরা চুপ থাকতে পারি না।’

লন্ডনের গণপরিবহনে লাগানো শত শত পোস্টার চাঞ্চল্য সৃষ্টি করেছে সাধারণ মানুষের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে উঠেছে আলোচনার ঝড়।

কেউ বলছেন, সরকারের নীতিবিরোধী এমন পোস্টার যারা লাগিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। আবার কেউ বলছেন, ফিলিস্তিনি দুর্বিষহ জীবনের দায় যুক্তরাজ্য সরকার এড়াতে পারে না।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ