বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এরশাদের সুস্থতা কামনায় মসজিদে বিশেষ মুনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। শুক্রবার রাজধানী ডেমরা থানার মাতুয়াইল কেরানীপাড়া জামে মসজিদ কমিটি এ আয়োজন করে।

দোয়া মাহফিলে পার্টির চেয়ারম্যান এরশাদসহ দলের শীর্ষনেতা এবং দেশবাসীর জন্য মসজিদের স্থায়ী ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হাজি ইসমাইল, স্থানীয় জাতীয় পার্টি নেতা মামুন হোসেন, মোল্লা বেলায়েত খসরু, মনিরুল হক প্রমুখ।

দোয়া মাহফিলে মীর আব্দুস সবুর আসুদ বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য আমাদের পার্টির চেয়ারম্যান এখনো সংগ্রাম করছেন। সেই সংগ্রাম সফল করতে পার্টির চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতাদের সুস্থ থাকা দরকার।

আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি যেন আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যানকে সবসময় সুস্থ রাখেন, ভাল রাখেন। আগামীতে ক্ষমতায় গিয়ে যেন দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারেন।’

প্রাক্তন রাষ্ট্রপতি সুস্থভাবে দেশে ফিরে আসায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন আসুদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ