বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুবকদের মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা অর্জন করতে হবে: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুবকদের মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা গ্রহণের আহবান জানিয়ে বলেন, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে দেশ উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে যুবকদের।

জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলয়নায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

এ সময় রাষ্ট্রপতি যুবকদের আধুনিক বিজ্ঞানমনস্ক শিক্ষা ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতায় সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে আপনাদের মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে হবে। এর ফলে দেশ দরিদ্রমুক্ত হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার, উপমন্ত্রী আরিখ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ