বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দেরি করছে : মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ দেরি করছে বলে অভিযোগ করেছে মিয়ানমার।

স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের কাছে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির কার্যালয়বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) জ হতয় এ অভিযোগ করেন।

দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা প্রস্তুত। তবে বাংলাদেশ তাদের ফেরত পাঠাতে দেরি করছে। কারণ বিশ্ব সম্প্রদায়ের প্রতিশ্রুত কোটি কোটি ডলার না পাওয়ায় বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দেরি করছে।

সু চির মুখপাত্র জাউ তায় বলেন, ‘এখন পর্যন্ত তারা (বাংলাদেশ) ৪০ কোটি ডলার (৪০০ মিলিয়ন) পেয়েছে। তারা এতো বেশি অর্থ পাওয়ায় আমরা আশঙ্কা করছি শরণার্থীদের (রোহিঙ্গা) প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে দেরি হবে।’

মুখপাত্রের এ বক্তব্য বুধবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রথম পাতায় প্রকাশিত হয়েছে।

চলতি বছরের ২৬ আগস্টে  মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে হামলার অভিযোগ এনে সামরিক বাহীনি অভিযোগ শুরু করা হয়। সেনাবাহিনীর অত্যাচারের হাত থেকে প্রাণ বাঁচাতে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ সমস্যা সমাধানে গত সপ্তাহে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মিয়ানমার সফর করেন। তবে সেখান থেকে আশাব্যঞ্জক কোনো বার্তা তিনি পাননি। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার আন্তরিক নয় বলেও তিনি জানান। এ জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ