বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

এ বছর হজে গিয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশি ১৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২০১৭ সালে বাংলাদেশ থেকে হজপালনে সৌদি আরব গিয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশির সংখ্যা  ১৫২ জন। মৃতদের  পাসপোর্ট ও মৃত্যুসনদ আশকোনার (ঢাকা) হজ অফিস থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) হজ পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ২০১৭ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজব্রত পালন করতে গিয়ে সৌদি আরবে ১৫২ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সৌদি আরবে মৃত্যুবরণকারী হজযাত্রীদের মাঝে পুরুষ ১১৯ জন ও নারী ৩৩ জন। তাদের মাঝে মক্কায় ১০৬ জন, মদিনায় ২৪, জেদ্দায় ০৬ ও মিনায় ১৬ জন ইন্তেকাল করেন।

মৃত্যুবরণকারীদের মক্কা শরিফের শারায়া কবরস্থান, মদিনার জান্নাতুল বাকি ও জেদ্দার কবরস্থানে দাফন করা হয়েছে।

হজপালনে যেয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে সৌদি আরব হতে ১৩১ জনের পাসপোর্ট ও মৃত্যুসনদ হজ অফিস, ঢাকায় পাওয়া গেছে। মৃত্যুকরণকারী হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সংগ্রহের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর ইস্যু করা ওয়ারিশান সনদ, ওয়ারিশদের মধ্যে যিনি আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে) সহ অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে চলতি বছর ব্যবস্থাপনাসহ ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজযাত্রী হজপালনের জন্য সৌদি আরব গমন করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ