মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তাজমহল নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট: ২ হিন্দুত্ববাদী নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে ঐতিহাসিক তাজমহলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত ও আপত্তিকর ছবি ও মন্তব্য পোস্ট করায় হিন্দুত্ববাদী দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) উত্তর প্রদেশ নবনির্মাণ সেনার প্রেসিডেন্ট অমিত জানি ও তার সহযোগী উপদেশ রানাকে এই আপত্তিকর ঘটনার কারণে গ্রেফতার করে।

গনমাধ্যম সূত্রে জানা যায়, অমিত জানি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাজমহলের ছবির বিভিন্ন মিনারে গেরুয়া পতাকা লাগিয়ে পোস্ট করেছিলেন। এছাড়া তাজমহলকে 'মন্দির' বলে উল্লেখ করে এর নাম 'তেজোমহল হওয়া উচিত' বলে মন্তব্য করেন। সেই সঙ্গে আগামী ৩ নভেম্বর সকল হিন্দুকে আগ্রায় যাওয়ার আহবান জানিয়েছিলেন তিনি।

উত্তর প্রদেশের মীরাটের বাসিন্দা অমিত জানি ও উপদেশ রানার বিরুদ্ধে আগ্রায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইন অনুসারে আগ্রার তাজগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, অমিত জানি এবং উপদেশ রানা গত ২৩ অক্টোবর তাজমহলে বেশ কয়েকজন হিন্দুত্ববাদীর সঙ্গে 'শিব চালিসা' পাঠ করেছিলেন।

অমিত জানির বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ আছে। উত্তর প্রদেশে বিএসপি নেত্রী মায়াবতীর মূর্তি ভাঙার অভিযোগে তিনি একসময়ে কারাগারেও গেছেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ