বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

জামায়াত আমির মকবুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মতিঝিল থানার নাশকতার একটি মামলায় জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করে পুলিশ।

গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ জামায়াতের আমির মকবুলকে গ্রেফতার করে।

পর দিন রাজধানীর কদমতলী থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ