মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছে সৌদি নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

আগামী বছর থেকে সৌদি আরবে নারীরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দেশটির তিনটি বড় শহর - রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে ২০১৮ সালের প্রথম দিক থেকে সৌদি পরিবারগুলোকে স্টেডিয়ামে বসে খেলো দেখার অনুমতি দেয়া হবে।

শিগগির ওই তিনটি স্টেডিয়ামে এ সংক্রান্ত প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছে দেশটির স্পর্টস কর্তৃপক্ষ। বলেছে, “২০১৮ সালের ‍শুরু থেকেই ওই স্টেডিয়ামগুলোতে পরিবারের সদস্যদের জন্য জায়গা প্রস্তুত করতে চাই।”

প্রস্তুতির অংশ হিসেবে স্টেডিয়ামে নারীদের জন্য আলাদা রেস্তোরাঁ, ক্যাফে এবং বড়পর্দার টেলিভিশনের ব্যবস্থা করা হবে বলেও জানান তারা।

সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির নারীদের যে কিছু স্বাধীনতা দেবার উদ্যোগ নিয়েছে, স্টেডিয়ামে বসে খেলা দেখা সেটির একটি ধারাবাহিকতা। যার ধারাবাহিকতায় গত মাসে সৌদি নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আগামী বছর জুন মাস থেকে দেশটির নারীরা গাড়ি চালাতে পারবেন।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন, দেশটির নাগরিকরা যাতে দেশের ভেতরেই বিনোদন উপভোগ করতে পারে সেজন্য  অর্থনীতি চাঙ্গা করা হবে। এসব পদক্ষেপ তারই ধারাবাহিকতা।

সৌদি আরবে অভিভাবকত্বের নিয়ম অনুযায়ী নারীরা যদি পড়াশুনা, ভ্রমণ কিংবা অন্যান্য কাজে যেতে চায় তাহলে পরিবারের পুরুষ সদস্যদের অনুমতি নিয়ে যেতে হয়। এসব পুরুষ সদস্যদের মধ্যে রয়েছে বাবা, স্বামী কিংবা ভাই।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে বলেছিলেন, সৌদি আরব আগে যে রকম ছিল ঠিক সে অবস্থায় ফিরে যাবে। সৌদি আরব একটি মধ্যপন্থী উদারনীতির ইসলামিক দেশ হবে যেখানে সব ধর্মের প্রতি সহিষ্ণুতা থাকবে।

৩২ বছরের যুবরাজের ঘোষিত দীর্ঘমেয়াদী ওই পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ নামে পরিচিত।

তবে অতি রক্ষণশীল সৌদি আরবে সালমান যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সেটি খুব একটা সহজ কাজ হবে না। গতমাসে জাতীয় দিবসের অনুষ্ঠানে নারীদের স্টেডিয়ামে ঢোকার যে অনুমতি দেয়া হয়েছিল সেটি নিয়ে অনেকে সমালোচনা করেছেন।

আরএম