বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

কাতালোনিয়াকে স্বীকৃতি দিতে প্রস্তুত দক্ষিণ ওসেটিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
অনুবাদ, আন্তর্জাতিক ডেস্ক

কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ওসেটিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিদ্র মেদোফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল শনিবার তিনি বলেন, তার দেশ কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট-হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত।

রাশিয়ান বার্তা সংস্হা স্পুটনিক এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, মাত্রই আমি বার্সেলোনা থেকে ফিরেছি। সেখানে আমরা দুতাবাস স্থাপন ও প্রতিনিধিত্বের জন্য অফিস খুলেছি।

কাতালোনিয়া স্বাধীনতার আবেদন করলে দক্ষিণ ওসেটিয়ার নেতৃত্ব তা বিবেচনা করবে।

দক্ষিণ ওসেটিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, কাতালানদের স্বাধীন হতে ও নিজ রাষ্ট্র গঠনের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কেউ রাখে না।

কাতালান আঞ্চলিক পার্লামেন্ট শুক্রবার এক গোপন ভোটের স্বাধীনতার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে।

অন্যদিকে স্বাধীনতার ঘোষণার পরেই মাদ্রিদ-সিনেট সংবিধানের ১৫৫ধারা অনুসারে কাতালানে কেন্দ্রের সরাসরি শাসন জারির পক্ষে ভোট দেয়।

উল্লেখ্য, দক্ষিণ ওসেটিয়ার স্বাধীনতা এখনো মিমাংসিত নয়। তারা রাশিয়া ও তার মিত্র রাষ্ট্রগুলো তাকে স্বাধীন হিসেবে মেনে নিলেও আমেরিকা ও তার মিত্ররা তা অস্বীকার করছে।

দক্ষিণ ওসেটিয়ার এ ঘোষণাকে অনেকেই কাতালোনিয়ার প্রতি রাশিয়ার স্বীকৃতির পূর্ব নিদর্শন হিসেবে দেখছেন। রাশিয়া ইউরোপের উপর চাপ বাড়াতে এমন করছে বলে অনেকের ধারণা।

সূত্র : স্পুটনিক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ