মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অজুতে পানি অপচয় রোধ করবে যে কল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
ডেস্ক

ওজুতে অপ্রয়োজনীয় পানির অপচয় রোধ করার জন্য বিশেষ প্রকারের পানির কল তৈরির প্রকল্প হাতে নিয়েছে দুবাইয়ের এক কোম্পানি। যা ওজুকারী ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণে পানি ব্যবহার করতে সাহায্য করবে এবং ৮০ ভাগ পানি কম খরচে হবে বলে জানা যায়।

সাধারণত ওজুতে অতিরিক্ত পানি খরচ করা হয়ে থাকে। অনেকে ওজু করার সময় মোবাইলে কথা বলেন, মোজা খুলতে থাকেন, পাশের জনের সাথে গল্প করেন। যা পানি অপচয়ের কারণ হয়ে থাকে।

এক সমীক্ষায় দেখা গেছে, আমাদের মসজিদ-মাদরাসাগুলোতে যেসব পানির কল লাগানো আছে, তা থেকে এক মিনিটে ছয় লিটার পানি পড়ে। কিন্তু নতুন এই পানির কল থেকে মিনিটে দেড় লিটারেরও কম পানি পড়বে বলে জানা গেছে। ফলে স্বাভাবিকের তুলনায় ৮০ ভাগ পানি কম খরচ হবে।

নতুন এই পানির কল তৈরিকারী কোম্পানি বলছে, সাধারণ পানির কল ব্যবহারের মাধ্যমে একজন ওজুকারী সারা বছরে ৩৫ হাজার লিটার পানি খরচ করে থাকে। কিন্তু, নতুন এই পানির কলের মাধ্যমে ওজুকারী পানি খরচের পরিমাণ ৭৬৫০ লিটার পর্যন্ত কমিয়ে আনতে পারবে।

নতুন এই সাশ্রয়ী পানির কল দুবায়ের একটি কোম্পানি তৈরির করছে বলে জানা গেছে। যা প্রাথমিকভাবে আবু ঢাবির মসজিদ-মাদরাসায় দেওয়া হবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ