বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

খালেদাকে সংবর্ধনা দিতে আসা নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

বিএনপি অভিযোগ করেছে, আজ মিল্লার বিশ্বরোডের মোস্তফাপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে আসা নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে পুলিশ ।

স্থানীয়সূত্রে জানা যায়, এ হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার গাড়ি বহরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা উজ্জ্বীবিত। এমনকি সাধারণ মানুষজনও উজ্জ্বীবিত। এদিকে আগেই কক্সবাজারে পৌঁছে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়ার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। এর আগে ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লী পরিদর্শনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আরএম-বিডি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ