বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ মামলায় এ নিয়ে তার বিরুদ্ধে দ্বিতীয় দফায় পরোয়ানা জারি করা হলো।

আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এই পরোয়ানা জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে সহকারী পিপি আলাউদ্দিন খাঁন জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। এ সময় বাদী আদালতে উপস্থিত ছিলেন। মামলার দুই আসামির মধ্যে সনাতন উল্লাস আদালতে হাজির থাকলেও ইমরান অনুপস্থিত ছিলেন।

তার পক্ষে সময়ের আবেদন করা হয়। বিচারক তা নামঞ্জুর করে পরোয়ানা জারি করেন।

আলাউদ্দিন খাঁন আরো বলেন, আদালতে ধার্য তারিখে তিনি আসেন না। ওয়ারেন্ট হলে পরের দিন জামিন নেন।

মামলার ধার্য আগের তারিখেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরের দিন তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ছাত্রলীগেরই রংপুর মেডিক্যাল কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

তিনি বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদের জামাতা।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে শাহবাগে গণজাগরণের আন্দোলনের সূচনায় অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এর আহ্বায়কের দায়িত্ব নেন ইমরান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ