বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

সুচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।

রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারের রাজধানী নেইপিদোতে সকালে সুচির সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কাজ শুরু করেছে মিয়ানমার। ইতিমধ্যে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দেশটি কাজ শুরু করেছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার নেত্রী সু চির কাছে রোহিঙ্গা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার নেইপিদোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয় দুই দেশ। এ সময় সীমান্ত নিরাপত্তা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের নীতিনির্ধারকরা।

সু চির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ