বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

দুর্নীতি দমন কমিশনেই দুর্নীতি; সহকারী পরিচালক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

আমিরুল ইসলাম দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন। সোমবার আমিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. মুনীর চৌধুরী বলেন, “শুধু সাময়িক বরখাস্ত নয়। সাধারণ নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেয়া হয়, তার ক্ষেত্রেও সেসব ব্যবস্থাই নেয়া হবে।”

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আমিরুল ইসলাম তার স্ত্রীর নামে গাজীপুরের চান্দনা মৌজায় ১১ দশমিক ৫ শতাংশ জমি, টাঙ্গাইলের নাগরপুরে ১ একর ১৩ শতাংশ জমি ও গাজীপুরে আরও ৫ দশমিক ৫ শতাংশ জমি কিনেছেন। গাজীপুর ও টাঙ্গাইলে পাওয়া এসব জমির মোট দাম ১ কোটি ৭৫ লাখ টাকা।

দুদকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জমি কেনার অর্থের উৎস দেখাতে পারেননি আমিরুল।

এছাড়া তার ব্যাংক হিসাবে কোনো অর্থ নেই বলে আমিরুল ইসলাম তার সম্পদ বিবরণীতে দেখিয়েছেন। পরে দুদকের অনুসন্ধানে তার ব্যাংক হিসাবে ১২ লাখ টাকা পাওয়া যায়।

এসব কারণে আজ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতিসহ ১১ অভিযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ