বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

‘স্বাধীন আরাকানই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট

খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, রোহিঙ্গাদের স্থায়ী সমাধান করতে হলে আরাকানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করাই সঠিক পথ। অন্য কোনো প্রক্রিয়ায় স্থায়ী সমাধান প্রায় অসম্ভব।

তিনি এ বিষয়ে জাতিসংঘের কার্যকর উদ্যোগ কামনা করেন।

বার্মায় রোহিঙ্গা মুসলমানদের উপর বৌদ্ধ ভিক্ষু এবং মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক অব্যাহত নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিস সিলেট মহানগর ঘোষিত থানাভিত্তিক দু'মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচির শেষ দিনে ২০ অক্টোবর বাদ জুমআ নগরীর মদীনা মার্কেট পয়েন্টে সংগঠনের জালালাবাদ থানা শাখা আয়োজিত মানববন্ধনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

থানা সভাপতি হাফিজ মাওলানা রুহল আমীনের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক তাহির চৌধুরী, বিমানবন্দর থানা সভাপতি জুবায়ের আহমদ, সিলেট সদর উপজেলা সাধারণ সম্পাদক আ খ ম লোকমান, শাহপরাণ পশ্চিম থানা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মাসুম, কোতোয়ালি পূর্ব থানা সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী, কোতোয়ালি পশ্চিম থানা অফিস ও প্রচার সম্পাদক ইমতিয়াজ উদ্দীন ফুয়াদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ