সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার তৃতীয় দফার ত্রাণ আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
ডেস্ক

রাখাইনের জাতিগত নিধন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ৫৬ দশমিক ৬ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া। রোহিঙ্গাদের জন্য এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ত্রাণ পাঠালো দেশটি।  মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে

স্থানীয় সময় রোববার কুয়ালালামপুর থেকে এসব ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশে রওনা দেয় দেশটির তৃতীয় ত্রাণ মিশন।কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ত্রাণ মিশনটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিত্ব করছে। এবারের ত্রাণ মিশনে নেতৃত্ব দিচ্ছেন মিলিয়নেরিয়া ইয়ুথ (আইএম ৪ ইউ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রডি মালিক।

তারা বাংলাদেশ সরকারের সহায়তা নিয়ে শরণার্থীদের সরাসরি সহায়তা প্রদান করবে। এ জন্য বাংলাদেশ থেকে অনুমতিও পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গার কাছে ত্রাণ পাঠানো দেশগুলোর একটি মালয়েশিয়া। গত ৯ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর দুটি ত্রাণ মিশন পাঠায় দেশটি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ