বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

আমন্ত্রণ জানিয়ে ইন্দোনেশিয়া সেনাপ্রধানকে অপমান করলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইন্দোনেশিয়ার সেনাপ্রধানকে বাড়ি ডেকে নিয়ে অপমান করলো যুক্তরাষ্ট্র। জেনারেল গ্যাটোত নুরম্যানটিওকে আমন্ত্রণ জানিয়েও ঢুকতে দেয়া হয়নি দেশটিতে।

তাকে দেশটিতে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ এফ ডানফোর্ড জুনিয়র।

ইন্দোনেশিয়ার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ডানফোর্ড ওয়াশিংটন ডিসিতে সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিতব্য সন্ত্রাসবাদ নিয়ে এক আলোচনায় অংশ নিতে গ্যাটোত নুরম্যানটিওকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

শনিবার সন্ধ্যায় নুরম্যানটিও এমিরেটসের একটি ফ্লাইটে করে তার স্ত্রীকে নিয়ে যাত্রা করেছিলেন।

বিমান ছাড়ার আগে তার কাছে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের একটি নোটিশ আসে। তাতে তার যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নেই বলে জানানো হয়।

ইন্দোনেশিয়া সরকার যুক্তরাষ্ট্রের কাছে এর ব্যাখ্যা দাবি করবে বলে জানিয়েছে। সিএনএন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ