বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন; স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমার সরকার তাদের জনগণের ওপর গুলি চালিয়ে মানুষকে হত্যা করছে। রাখাইনরা খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের আশায় বাংলাদেশে পাড়ি জমিয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়ের মমতা ও বোনের ভালোবাসা দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করা উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজিপুর উপজেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসি, এএইচ বিভাগ এ অবহিতকরণ কর্মশালা ও সমাবেশের আয়োজন করে।

মন্ত্রী বলেন, দেশ এখন অনেক এগিয়ে গেছে,  সেকেলে স্বাস্থ্যসেবা আর নেই, মাতৃসেবা এখন অনেক উন্নত।  মাতৃ মৃত্যুর হারও অনেক কমে এসেছে, মানুষের গড়আয়ু বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো  বলেন, রোহিঙ্গাদের মুখে খাবার তুলে দেয়া হচ্ছে, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। রোহিঙ্গাদের প্রতি মানবিক এই আচরণের জন্য শেখ হাসিনা বিশ্বের বুকে প্রশংসিত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত করেছে।

মাতৃ মৃত্যুর হার আরও কমাতে হাসপাতালে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করার জন্যও আহ্বান জানান তিনি।

কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার বকুকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোস্তফা সারোয়ার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আ.খ.ম মহিউল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসান, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম, উপপরিচালক শাহিন হাসান, ঢাকা বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

কাজিপুর উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ