শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হয়ে গেল Ourislam24.com ১ম সাহিত্য আড্ডা; লিখিয়ে'দের প্রাণবন্ত উপস্থিতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ শোয়েব
প্রতিবেদক

স্বরচিত কবিতা পাঠ, গল্প, চিন্তাচর্চা আর প্রাণবন্ত সমালোচনা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ourislam24.com আয়োজিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা! ঘরোয়া আয়োজনের নিয়মিত আসরে আজ ছিলো উদ্বোধনী পর্ব।

এ পর্বে ২০ জন লিখিয়ে বন্ধু'র ছিলো সরব উপস্থিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টের উপ-পরিচালক প্রকৌশলী আলী আবদুল মুনতাকিম,  আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুহাম্মদ আমিমুল ইহসান, সম্পাদক হুমায়ুন আইয়ুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির।

অনুষ্ঠানের শুরুতেই আমীমুল ইহসান সকলকে শুভেচ্ছা জানিয়ে আপ্যায়ন করেন !

আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ানের উপস্থাপনায় শুরু হয় স্বরচিত লেখা পাঠ ও সমালোচনা। উপস্থিত অধিকাংশই লেখা পাঠে অংশ নেন।

পঠিত লেখার ওপর আলোচনার পর অতিথি বক্তব্যে লেখক ও প্রকৌশলী আলী আবদুল মুনতাকিম বলেন, লেখালেখির ক্ষেত্রে আদর্শ হলো মৌলিক জায়গা। যেটি ধরে রাখা একান্ত কর্তব্য।

তিনি বলেন, প্রতিটি লেখাতেই যেন স্রষ্টাপ্রেম থাকে। নিজের লেখার মধ্যে যেন এমন কোনো বিষয় না থাকে যেটি পাঠককে নিজের অজান্তেই বিপথে না নেয়।

আলেমদের এরকম প্রাণবন্ত সাহিত্য আড্ডা নিজেকে উজ্জীবিত করেছে বলেও জানান আলী আবদুল মুনতাকিম।

আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুহাম্মদ আমিমুল ইহসান বলেন, লিখতে হবে সবার জন্য। লেখার ভেতর জাতিগত বা সাম্প্রদায়িক কোনো বিভেদ থাকা যাবে না।

সব শেষে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সম্পাদক হুমায়ুন আইয়ুব। তিনি তার বক্তব্যে 'সমকালীন সাহিত্য থেকে শুধুমাত্র প্রয়োজনীয় নির্যাস টুকুই গ্রহণ করার প্রতি আহবান জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সাহিত্যের চারদিক থেকেই গ্রহণ করবো; তবে চিরায়ত গ্রন্থ আল কুরআনই হবে আমাদের মৌলিক আদর্শ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী সপ্তাহের আয়োজনে অà