সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু, বিচারক প্যানেলে বাংলাদেশি ক্বারী ‘অসৎ’ উদ্দেশে দেওবন্দে মার্কিন সাংবাদিক, অতঃপর...  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১০৬ দারুল উলূম রামপুরা মাদরাসায় ইসলাহী মাহফিল দেশের বাজারে কমল স্বর্ণের দাম

‘জিয়াকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলে ইসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

বিএনপি ও জিয়াউর রহমানের প্রশংসায় ইসির বক্তব্যের প্রতিবাদ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।

দলের প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াছেল স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলে বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

জিয়াউর রহমান একজন সামরিক জান্তা ছিলেন। অবৈধ উপায়ে ক্ষমতায় আরোহন করেছিলেন। তিনি কীভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন? পুরো বিষয়টাই জাতির কাছে প্রশ্নবিদ্ধ!

মাওলানা নেজামী বলেন, সাংবিধানিক শীর্ষ পদে থেকে একটি দলের পক্ষে প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষতা হারিয়েছেন। তার এমন রাজনৈতিক বক্তব্য দ্বারা রাজনৈতিক অঙ্গনে জটিলতা সৃষ্টি হতে পারে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করার জন্য সিইসির প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে মাওলানা নেজামী আরো বলেন, রাজনৈতিক দলসমূহের সাথে সংলাপ নির্বাচন কমিশনের একটি রুটিন ওয়ার্ক। কিন্তু নির্বাচন কমিশনকে সাংবিধানিক নিয়ম-নীতির ভিতরে থেকেই সংলাপ করতে হবে। এর বাইরে গিয়ে কোন রাজনৈতিক দলকে তেলমর্দন করে বক্তব্য দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়।

আশা করি নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষতা প্রমাণে সচেষ্ট হবে। সকল দলের কথা মাথায় রেখে সুষ্ঠু নির্বাচনের লক্ষে কাজ করবে।

কওমি স্বীকৃতির বাস্তবায়ন: বিভ্রান্তির ৫ কারণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ