বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

রোহিঙ্গাদের জন্য হাসপাতাল বানাবে মালয়েশিয়ার সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেয়া বিপন্ন রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে হাসপাতাল নির্মাণ করবে মালয়েশিয়া। ১৬ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় এ কথা বলেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি।

পররাষ্ট্র মন্ত্রণালয সূত্রে জানা গেছে, হাসপাতালটি নির্মাণ করা হবে কক্সবাজারে। মালয়েশিয়ার সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হবে এ হাসপাতাল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ লোকের স্বাস্থ্যসেবায় ফিল্ড হসপিটাল বানিয়ে দেওয়ার ঘোষণা আগেই দেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। হাসপাতালে ৫০টি বেড থাকবে, যা ৫০ জন রোগীকে সর্বাত্মক চিকিৎসা দিতে পারবে।

জানা গেছে, মালয়েশিয়ার সেনাবাহিনী, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন মিলে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মালয়েশিয়ার মতোই আন্তর্জাতিকভাবে সকলকে বাংলাদেশের পাশে এসে দাড়ানো উচিৎ’।

‘রোহিঙ্গাদের ফেরাতে আসিয়ানভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে মিয়ানমারকে চাপ দিতে কাজ করবে মালয়েশিয়া’।

রোহিঙ্গাদের দেখতে ঢাকায় মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ