বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

গতকাল ৫০ হাজার রোহিঙ্গা এসেছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার আলোচনার মধ্যেই আবারও ঢল নামল বাংলাদেশের দিকে। গতকাল সোমবার হঠাৎ করেই রোহিঙ্গারা আবারও আসতে শুরু করে।

মাঝখানে কিছুদিন বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ খানিকটা কম ছিল। গতকাল দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় অর্ধলক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

আগতরা বলছেন, তাদের ওপর নির্যাতন ও বাড়িঘর পোড়ানো বন্ধ হয়নি। আর খাদ্য সংকট দীর্ঘস্থায়ী করতে খাবারের দোকান পোড়ানো ও ত্রাণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তাদেরকে বর্মী ভাষায় ‘বাঙালি’ লেখা কার্ড জোর করে নিতে বাধ্য করা হচ্ছে। সেনারা বন্দুক তাক করে রোহিঙ্গাদের দেশ ছাড়তে বলছে। নইলে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।

এ প্রেক্ষাপটে বলা যায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সমপ্রদায়ের চাপে মিয়ানমারের কার্যত সরকার প্রধান অং সান সু চির পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসের প্রতিফলন নেই রাখাইন রাজ্যে।

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, গতকাল সীমান্তের নাফনদী পেরিয়ে আনজিমানপাড়া দিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে বিভিন্ন শিবিরে। সেনাবাহিনী ও উগ্রপন্থিদের হিংসাত্মক আচরণে বুথিডংয়ের ১৪টি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোরের দিকে দলে দলে ক্ষুধার্ত, নিঃস্ব ও ভীতসন্ত্রস্ত রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মনে হচ্ছিল কখনো শেষ হবে না এমন একটি সারি বাংলাদেশের পালংখালীতে পৌঁছেছে। এদের বেশিরভাগই আহত। বয়স্কদের বয়ে আনা হয় কাঁধে করে। নারীদের মাথায় ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন: পাত্র, চালের বস্তা এবং কাপড়চোপড় দেখা গেছে।

যেমন আছেন আরকানের বয়োবৃদ্ধ মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ