সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

এবার এরদোগান ও এমিনির নামে রোহিঙ্গা শিশুর নামকরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ১ অক্টোবর ত্রিপলের রোহিঙ্গা ক্যাম্পে শফিকার এক ফুটফুটে নবজাতকের মা হন শফিকা। কোনো প্রকার ডাক্তার বা নার্স ছাড়াই তাবুতে আশ্রিত অন্য নারীদের সহযোগিতায় ফুটফুটে এক বাচ্চার জন্ম দেন শফিকা। মিয়ানমারের মংডু রাশিডং বাজারবিল এলাকা থেকে সাত দিন হেঁটে গতমাসে উখিয়ার থাইংখালী ময়নাঘোনা নতুন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন শফিকা।

সদ্যজাত এই শিশুটির নাম রাখা এরদোগান। এরদোগান কেন নাম রাখলেন এমন প্রশ্নেবাবা নুরু ছলিম বলেন, 'নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পক্ষে সর্বপ্রথম ডাক দিয়েছিলেন, তুরস্কের রাজা এরদোগান। তিনি তার স্ত্রীকে আমাদের দেখতে কুতুপালং ক্যাম্পে পাঠিয়েছিলেন। তার এই অবদানের কথা স্মরণে রাখতে সন্তানের নাম রেখেছি এরদোগান।'

একইভাবে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে ইজ্জত ও জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন আয়েশা। এখানে এসে জন্ম দেন একটি মেয়ে সন্তান।আয়েশার বোন সেতারা বলেন,  এই ক্যাম্পে যেহেতু এরদোগানের জন্ম হয়েছে, সেজন্য আমার বোনের মেয়ের নাম রেখেছি এমিনি।

এখন সবাই এই ক্যাম্পের পাহাড়ের নাম দিয়েছে রাজার পাহাড়। রাজার পাহাড়ে এরদোগানকে দেখতে ছুটে এসেছেন- সমাধান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড: নাজিম উদ্দিন, নির্বাহী পরিচালক মোঃ নাজমুল হুদা অপু। তারা নবজাতক শিশুকে কোলে নিয়ে দোয়া করেন এবং দুধ ও শিশু খাদ্যের জন্যে আর্থিক সহায়তা দেন। এছাড়া সমাধানের পক্ষ থেকে মসজিদ ও রোহিঙ্গা শিশুদের জন্যে মকতব এবং শিশু শিক্ষা কার্যক্রম চালু করেছেন বলে নির্বাহী পরিচালক অপু জানিয়েছেন।

এছাড়া শুভার্থী সংসদ ঢাকার আহবায়ক গোলাম রাকিব ও সদস্য সচিব হাবিবুর রহমান এরদোগান ও এমিনির পরিবারকে নতুন পোষাক, শিশু খাদ্য এবং টাকা বিতরণ করেন। তারা জানান, বর্তমানে এরদোগান ও এমিনি সুস্থ আছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ