সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু, বিচারক প্যানেলে বাংলাদেশি ক্বারী ‘অসৎ’ উদ্দেশে দেওবন্দে মার্কিন সাংবাদিক, অতঃপর...  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১০৬ দারুল উলূম রামপুরা মাদরাসায় ইসলাহী মাহফিল দেশের বাজারে কমল স্বর্ণের দাম

জিয়ার প্রসংশা বিএনপিকে নির্বাচনে আনার কৌশল: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জিয়াউর রহমান ও বিগত বিএনপি সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রসংশাকে বিএনপিকে নির্বাচনে আনার কৌশল মনে করছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
তিনি বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলেছেন কি না সেটি নিশ্চিত হতে হবে, বলে থাকলে সেটি নির্বাচনে আনার কৌশল হতে পারে।
 
সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।
 
সিইসির মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগ জানতে চাইবে জানিয়ে তিনি বলেন, ‘তিনি (সিইসি) এটি প্রেস ব্রিফিং এ বলেননি, বলেছেন ভেতরে। আমরাও মিটিংয়ে যাবো। তখন আমরা জানতে চাইবো তিনি আসলে কী বলেছেন।’
উল্লেখ্য, গতকাল রোববার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় বিএনপি। সংলাপের সূচনা বক্তব্যে সিইসি কেএম নুরুল হুদা বলেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হন। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ