বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

নির্যাতনের শিকার রোহিঙ্গা নারী-শিশুদের উপেক্ষা করা যাবে না : ভারতীয় সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : এখনি রোহিঙ্গাদের দেশে ফেরত না পাঠানোর নির্দেশনা দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত্র এক রায়ে আদালত বলেছেন, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনো রোহিঙ্গাকে বের করে দেয়া যাবে না।
 
রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো ইস্যুতে আগামী ২১ নভেম্বর পরবর্তী শুনানি হবে।
 
সরকারের কোনো আকস্মিক পরিকল্পনা থাকলে তা আদালতকে জানাতে বলা হয়েছে।
 
সুপ্রিম কোর্ট আজ বলেছেন, রোহিঙ্গা ইস্যুর জাতীয় গুরুত্ব রয়েছে কিন্তু এর পাশাপাশি রোহিঙ্গাদের মানবাধিকারের বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন।
 
আদালত বলেছেন, মানবিক মুল্যবোধ আমাদের সংবিধানের ভিত্তি। দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা গুরুত্বপূর্ণ। তবে নির্যাতনের শিকার নারী ও শিশুদের উপেক্ষা করা যাবে না।
 
মানবিকতার প্রশ্নে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশ থেকে মিয়ানমারে ফেরত না পাঠানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে দেশের বিশিষ্টজনরা এক খোলা চিঠিতে আহ্বান জানিয়েছেন।
 
সূত্র : পার্স টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ