বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

এবার বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো ৪ রোহিঙ্গার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারও বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো একই পরিবারের ৪ রোহিঙ্গা মুসলিমের। আহত হয়েছে আরও দুই জন।
 
উখিয়ার পালংখালীর বালূখালী রোহিঙ্গা ক্যাম্পে শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, মুহাম্মদ ছিদ্দিকের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), তার মেয়ে রুবিনা আকতার (১১), সাবেকুন নাহার সাবুকা (৯) ও ছেলে মুহাম্মদ হামিম (৫)।
 
আহতরা হলেন, মুহাম্মদ ছিদ্দিক (৪৫) ও তার দুই বছর বয়সী ছেলে স্বপন। এ পরিবারটি সম্প্রতি আরাকান থেকে অন্যদের সাথে বাংলাদেশে এসেছে।
 
আহত বাবা-ছেলে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
 
উখিয়া থানার পরিদর্শক মিজান বলেন, নিহতদের আশপাশের বসবাসকারী রোহিঙ্গারা জানায়, রাত পৌনে ১টার দিকে হাতিরপাল আক্রমণ করে। এসময় ছিদ্দিকরা ঘুমচ্ছিলেন।
 
হাতির পাল বাড়িটি শুঁড় দিয়ে ভাঙ্গা শুরু করলে তাদের ঘুম ভাঙে। এসময় আতঙ্কিত হয়ে চিৎকার ও প্রতিহত করতে চাইলে হাতির পাল আক্রমণ করে তাদের পায়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই চারজন মারা যান। অন্যরা বাসা থেকে বেরিয়ে অন্যত্র পালায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ