সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

ইসির সংলাপে বিএনপির অংশ নেয়া মানে নির্বাচনেও অংশ নেবে: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিইসি কেএম নুরুল হুদা বলেছেন, আমাদের প্রতি বিএনপির আস্থা আছে। আমরা মনে করি ইসির সংলাপে অংশ নেয়া মানে তারা আগামী নির্বাচনেও অংশ নেবে।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিদর্শন করার সময় এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে কেএম নুরুল হুদা বলেন, সংলাপ শেষে সংলাপে আসা সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ইসির আওয়তায় আছে এমন বিষয়গুলো নিয়ে করণীয় ঠিক করতে কমিশন বৈঠক করবে।

তবে সংলাপে প্রস্তাব আকারে আসা সব ধরনের সুপারিশগুলো সব দল ও সরকারের কাছে পাঠানো হবে।

ঢাকা মহানগরীতে আজ থেকে নতুন ভোটার কার্যক্রম শুরু হযেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

রোববার ইসির চলমান সংলাপে বিএনপি অংশ নেয়ার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ