সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

বিএনপিকে বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দিতে চাই না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি একটি বড় দল। দলটিকে বাইরে রেখে আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।’

শুক্রবার বিকালে রাজধানীর মিরপুরে পার্বত্য বৌদ্ধ সংঘের ২৯তম চীবরদান ও শাক্যমুনি বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়ন ও অর্জনের এমন অবস্থায় পৌঁছেছি, যেখানে শেখ হাসিনার জনপ্রিয়তা এখন তুঙ্গে। এক পদ্মা সেতু করে শেখ হাসিনা যা করেছেন, বিএনপির সারা শাসনামলেও দেখানোর মতো তেমন একটা উন্নয়ন কোথাও নেই।’

এর আগে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের পর বিএনপি আদালতের প্রশংসা করেছে। এখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এত অনীহা কেন? নিজেদের বেলা হলে সরকারের দোষ। সরকারের বিরুদ্ধে হলে বিচার বিভাগ স্বাধীন!

আমি প্রথমে প্রশ্ন করব, মির্জা ফখরুল সাহেবকে। এই গ্রেফতারি পরোয়ানার আদেশ কার? সরকার, না আদালতের?’

পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তাফা প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ