বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

ভারতের রোহিঙ্গা দম্পতিকে ছুরিকাঘাত; হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হায়দ্রাবাদে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা দম্পতি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  বুধবার ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওই দম্পতিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ওই এলাকায় সতর্কতা জারি করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ বলছে, হায়দ্রাবাদের বালাপুরের রক টাউন কলোনিতে বুধবার স্থানীয় সময় ২ টা ৩০ মিনিটে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে মাওলানা জাহিদ আহমেদ (৩২) এবং তার স্ত্রী খাদিজা বেগম (২৮) গুরুতর জখম হয়েছেন। ছয়জনের একটি দল তাদের উপর হামলা চালিয়েছে বলে পুলিশের দাবি।

এই দম্পতির দু'জন ছেলে ও দু'জন মেয়ে রয়েছে। রাখাইন ছেড়ে এসে ভারতে আশ্রয় নেয়া জাহিদ আহমেদ রোহিঙ্গা সম্প্রদায়ের শিশুদের উর্দু ভাষা শিক্ষা দিয়ে সামান্য রোজগারে জীবন ধারণ করছিলেন।

আহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে ভারতীয় আইনের ৩০৭ নম্বর ধারায় (হত্যা চেষ্টা) মামলা হয়েছে। এখন দুষ্কৃতিকারীদের খুঁজছে হায়দ্রাবাদ পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ