মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টানা ৪০ দিন ফজরের জামাতে অংশ নিলেই বাইসাইকেল (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাধারণত কোন কিছুতে উৎসাহ ও প্রতিযোগিতা তৈরি করতে পুরস্কারের ঘোষণা করা হয়। তেমনি নামাজে আগ্রহ তৈরির জন্য পুরস্কারের ঘোষণা করেছে তুরস্ক।

জানা যায়, টানা চল্লিশ দিন ফজরের জামাতে অংশ নিলে শিশু-কিশো‍রদের পুরস্কার হিসেবে থাকছে একটি করে বাইসাইকেল।

তুরস্কের ইস্তাম্বুলের ফাতেহ জেলার সুলতান সেলিম মসজিদ কর্তৃপক্ষ শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দিতে এমন পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।

পনেরো বছরের কম বয়েসী শিশু-কিশোররা টানা চল্লিশ দিন ফজরের জামাতে অংশ নিলেই পাবেন একটি করে বাইসাইকেল।

গত ঈদুল আজহা উপলক্ষে এমন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শুক্রবার (১৩ অক্টোর) কর্মসূচির শেষ দিন।

অনেক শিশু-কিশোরের মা-বাবা এমন কর্মসূচি ঘোষণা বেশ খুশি। তারা বলছেন, পুরস্কার হিসেবে বাইসাইকেল বড় কথা নয়, বাচ্চারা এতে উৎসাহিত হচ্ছে জামাতে অংশ নিতে; সেটাই বড় বিষয়।

পুরস্কার ঘোষণার পর শিশু-কিশোরদের উৎসাহিত করার জন্য অনেক মা নিয়মিত তাদের সন্তানদের সঙ্গে মসজিদে যান।

পুরস্কারের জন্য রাখা বাইসাইকেলে মসজিদের আঙ্গিনা ছিলো ভরা। বেশ উৎসাহ নিয়ে শিশু-কিশোররা এই কয়দিন নামাজে অংশ নিয়েছেন। আয়োজকদের প্রত্যাশা, এমন উদ্যোগের ফলে শিশু-কিশোরদের মাঝে নামাজের অভ্যাস গড়ে উঠবে।

হাদিসে হজরত রাসূলুল্লাহ (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি চল্লিশ দিন তাকবিরে উলার সঙ্গে (নামাজ শুরুর তাকবিরের সঙ্গে) পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করলো- তার জন্য দু’টি নাজাত লিপিবদ্ধ করা হলো- ১. জাহান্নাম হতে ও ২. মুনাফিকি হতে মুক্তি।’ -সহিহ বোখারি

ভিডিও

যেভাবে শহীদ হন হযরত উমর ইবনে খাত্তাব রা.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ