সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা

গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে রাজধানীগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।

বুধবার সকাল ৬টায় ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন মাণ্টার মোঃ আলাউদ্দিন জানান, স্টেশন ইয়ার্ডের লুব লাইনের কাছে ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগিটি লাইনচ্যুত হয়।

রেলের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, এ দুর্ঘটনায় রেলের বড় ধরনের কোন ক্ষতি হয় নি। একটি মাত্র স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে লুব লাইনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের দুইটি লাইনই বন্ধ রয়েছে। এ কারণে সকাল ৬ টা থেকে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজধানীর ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ