বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

৯ মাসে ধর্ষণের শিকার ৩৬৩ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশে  শিশু নির্যাতন ও ধর্ষণের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। অতীতে যে কোনো সময়ের তুলনায় তা অনেক বেশি।  মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিবেদনে এ ভয়াবহতা প্রকাশ পেয়েছে।

প্রতিষ্ঠানটি তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩৬৩ শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের ১৫ জন মারা গেছে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরও ৪০ শিশুকে।

এছাড়াও ৮৮৪ শিশু হত্যা, নির্যাতন, আত্মহত্যা, এসিড সন্ত্রাস, পাচার, নিখোঁজ, অপহরণ ও বাল্যবিয়ে হয়েছে।

ফাউন্ডেশন ৬টি পত্রিকার ৩৪৮টি খবরের আধেয় বিশ্লেষণ করে এই তথ্য-উপাত্ত পেয়েছে। তাদের তথ্য অনুযায়ী, গত দুই মাসে শিশু ধর্ষণের শিকার হয়েছে ১৩৪টি। ধর্ষণ চেষ্টার সংখ্যা বেড়েছে ১৮টি। ধর্ষণের শিকার মেয়েশিশুর সংখ্যা বেড়েছে ১২৯। ছেলেশিশুর সংখ্যা বেড়েছে ৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধর্ষণ ছাড়াও যৌন হয়রানির শিকার হয়েছে ৬৮ শিশু, এরমধ্যে মেয়েশিশু ৫০, ছেলেশিশু ২ এবং লিঙ্গ উল্লেখ করা হয়নি ১৬ জনের।

ধর্ষণের শিকার শিশুদের মধ্যে ৩৫২ মেয়েশিশু এবং ৭ জন ছেলেশিশু। বাকি ৪ জনের নাম ও লিঙ্গ উল্লেখ করা হয়নি সংবাদে।

শিশু নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনায় মামলা হলেও মামলার অগ্রগতি কম। খুব অল্প কিছু ক্ষেত্রে অভিযুক্ত অপরাধী বিচারের আওতায় এলেও অধিকাংশই থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ