বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

রোহিঙ্গা ইস্যুতে সৃষ্ট জাতীয় ঐক্য নষ্ট করছে সরকার: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা ইস্যুতে সৃষ্ট জাতীয় ঐক্যের সদ্ব্যবহার না করে তা বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

গত ৯ অক্টোবর যাত্রাবাড়ীস্থ ঢাকা বিভাগীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের একটি প্রতিনিধি দল নির্যাতিত রোহিঙ্গাদের জন্য কেন্দ্রীয় ত্রাণ তহবিলে চেক হস্তন্তর করতে গেলে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর এ সময় বলেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে দল মত নির্বিশেষে দেশে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। যার মাধ্যমে চলমান রাজনৈতি সঙ্কট দূর করা সম্ভব হতো। কিন্তু সরকারের অপরিণামদর্শী আচরণের কারণে দেশের রাজনৈতিক সঙ্কট আরো ঘনিভূত হয়েছে।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকারের যে কোনো হীন কৌশল সরকারের জন্যই বুমেরাং হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দিলে সরকারের কোন অর্জনই কাজে লাগবে না। তাই যেকোন মূল্যে দেশে একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরীর জন্য সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু জাফর আহমদুল্লাহ, নগর উত্তর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতী মাছউদুর রহমান, ডাঃ মুজিবর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ