বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রীর ক্ষেত্রে মাদরাসা পড়ুয়াদের এগিয়ে আসতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
চট্টগ্রাম

উচ্চতর ডিগ্রী নেয়ার ক্ষেত্রে মাদরাসা পড়ুয়াদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ড. আ ফ ম খালিদ হোসাইন

তিনি বলেন, মাদরাসা অঙ্গনে বহু প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে, তাদের মেধাকে লালন করা গেলে ধর্ম, সমাজ ও রাষ্ট্রের প্রভূত উপকার সাধিত হবে। সমাজের মূলস্রোতে তাঁরা ইতিবাচক ও কল্যাণধর্মী অবদান রাখকে সক্ষম হবেন।

গতকাল ৯ অক্টোবর রাতে চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়া সহকারী পরিচালক মাওলানা জসিম উদ্দীন নদভীর পিএইচডি ডিগ্রী প্রাপ্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শায়খুল হাদীস আল্লামা সুলতান যওক নদভী’র সভাপতিত্বে দারুল মাআরিফ আল ইসলামিয়া মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া আল জামিয়া ইসলামিয়ার প্রধান পরিচালক শায়খুল হাদীস আল্লামা মুফতী আবদুল হালিম বোখারী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা ফোরকানুল্লাহ খলিল, মাওলানা শহীদুল্লাহ কাওসার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রশীদ যাহেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী, মাওলানা এনামুল হক সিরাজ মাদানী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা আফিফ ফোরকান মাদানী।

উল্লেখ্য, মাওলানা জসিম উদ্দীন নদভী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামিক ষ্টাডিজ বিভাগ থেকে Technique and media of Islamic Dawah in 20th century শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তার গবেষণা নির্দেশক ছিলেন প্রফেসর ড. আবদুর রহমান আনোয়ারী।

মাওলানা জসিম উদ্দীন নদভী পটিয়া আল জামিয়া ইসলামিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে লখনৌর নাদওয়াতুল উলামা, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ