সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পানির চেয়েও পেট্রলের দাম কম যেসব দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে এক লিটারের বোতলজাত পানি কিনতে লাগে সর্বনিন্ম ২০ টাকা। আর প্রেট্রলের দাম ৭০ টাকা লিটার। কিন্তু শুনলে অবাক হবেন বিশ্বে এমন দেশ আছে যেখানে মাত্র আড়াই টাকায় এক লিটার পেট্রল পাওয়া যায়।

পেট্রল, ডিজেল, গ্যাস ছাড়া ইঞ্জিন চালিত কোনো গাড়িই চলে না। এগুলোর মধ্যে সবচেয়ে দামি জ্বালানির একটি পেট্রল। অথচ সেই পেট্রলই কিনা কিছু দেশে পানির চেয়েও কম দামে পাওয়া যায়।

আসুন জেনে নেয়া যাক দেশগুলো সম্পর্কে।

সৌদি আরব: সৌদি বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদনকারী এবং সবচেয়ে বেশি পেট্রল রপ্তানিকারক দেশ হিসেবে খ্যাত। সৌদি আরবে প্রতি লিটার পেট্রল বিক্রি হয় মাত্র ৭.৮৯ টাকায়।

কাতার: তেল উৎপাদনের দিক থেকে সপ্তম বৃহত্তম দেশ কাতার। দেশটির আয়ের প্রধান উৎসও তেল। ১৫০০ কোটি ব্যারেল তেলের মজুদ আছে দেশটিতে। প্রতি লিটার পেট্রলের দাম ১৪.৯৬ টাকা।

মিশর: দেশটির সুয়েজ খাল দিয়ে প্রতিদিন ১০০ কোটি লিটার পেট্রল পারস্য উপসাগর থেকে ইউরোপের দিকে যায়। প্রতি লিটার পেট্রলের দাম ১৯.০৬ টাকা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখানে পেট্রলের দাম ওঠা-নামা করে।

লিবিয়া: বিশ্বের নবম বৃহত্তম পেট্রল উৎপাদক দেশ লিবিয়া। দেশটিকে এক লিটার পেট্রল পাওয়া যায় ৯.০৪ টাকায়।

ওমান: দেশটি প্রতিদিন ৬ লাখ ব্যারেল পেট্রল উৎপাদন করে। প্রতি লিটার পেট্রলের দাম ১৯.৯৭ টাকা।

তুর্কমেনিস্তান: মানুষরা প্রতিমাসে জনপ্রতি ১২০ লিটার পেট্রল বিনামূল্যে ব্যবহার করতে পারেন। কিন্তু দেশটিতে পেট্রলের দাম নির্ধারিত নয়। ১২০ লিটারের বেশি দরকার হলে প্রতি লিটারে ১২ টাকা করে দিতে হয়।

আলজেরিয়া: আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদক এবং বিশ্বের ১০ম বৃহত্তম তেল উৎপাদক। প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন করে দেশটি। দেশটির আয়ের ৬০% আসে তেল থেকে। প্রতি লিটার পেট্রলের দাম ২০.০৫ টাকা।

বাহরাইন: পঞ্চম বৃহত্তম তেল উৎপাদক দেশ এটি। এখানে প্রতি লিটার পেট্রলের দাম ১২.৯৮ টাকা।

কুয়েত: বিশ্বের পঞ্চম বৃহত্তম তেলের রিজার্ভ রয়েছে এদেশে। প্রায় ১০ হাজার ৪০০ কোটি ব্যারেল তেল মজুদ আছে দেশটিতে। প্রতি লিটার পেট্রলের গড় মূল্য ১৪.০৫ টাকা। আর খুচরা মূল্য ১২.৪১ টাকা।

ভেনেজুয়েলা: দেশটিতে এখন মাত্র ০.০৩১ মার্কিন ডলারে ২.৫৫ টাকায় এক লিটার পেট্রল পাওয়া যায়। দেশটির অর্থনীতির ৫০% নির্ভর পেট্রল বেচার টাকার ওপর।

২১ দফা দাবিতে উখিয়া-টেকনাফে রোহিঙ্গাদের ফেস্টুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ