সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

ইসির সংলাপে ইসলামী ঐক্যজোটের ১১ দফা প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ১১ দফা দফা প্রস্তাবনা পেশ করেছে ইসলামী ঐক্যজোট।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সংলাপে সভাপতিত্ব করেন। অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ভারপ্রাপ্ত সচিবও সেখানে উপস্থিত ছিলেন।

ইসলামী ঐক্যজোটের পক্ষে ১৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা আবদুর রশিদ মজুমদার, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, অধ্যাপক মাওলানা এহতেশাম সারেয়ার, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মাদ তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা মঈনউদ্দিন রুহী, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা একেএম আশরাফুল হক, সাংগঠনিক সচিব মুফতি সাখাওয়াত হোসাইন, মজলিসে শুরার সদস্য পীরজাদা সৈয়দ মোঃ আহসান প্রমুখ।

ইসলামী ঐক্যজোটের ১১ দফা দাবির মধ্যে রয়েছে, ভোটের সুষ্ঠু পরিবেশে, পুলিং এজেন্টদের কাজের স্বাধীনতা, সেনা মোতায়েন, সব প্রার্থীর অভিন্ন পোস্টার, প্রত্যেক ভোট কেন্দ্রের পৃথক ফল প্রকাশ। ইত্যাদি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ