বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি ধারের টাকা পরিশোধ না-করায় খুন, গ্রেপ্তার ৩

’১০ জন ট্রাম্প আবির্ভূত হলেও কিছু করতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ২০১৫ সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছে তার সুফল থেকে ইরানকে কেউ বঞ্চিত করতে পারবে না; কেউ এ সমঝোতা থেকে ফিরেও যেতে পারবে না।

ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি (শনিবার) এসব কথা বলেন।

তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে আমরা যে সুবিধা পেয়েছি তা অপরিবর্তনীয়। মি. ট্রাম্প কিংবা অন্য কেউ তা পাল্টে দিতে পারবেন না।

প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, যদি ১০ জন ট্রাম্প বিশ্বে আবির্ভূত হন এবং পরমাণু সমঝোতা বাতিল করার চেষ্টা করেন তাহলেও এসব সুবিধা পরিবর্তন করা যাবে না।

ড. রুহানি আরো বলেন, পরমাণু আলোচনার সময় ইরান তার রাজনৈতিক শক্তি দেখিয়েছে এবং ইরান প্রমাণ করে দিয়েছে, তার কূটনীতিকরা বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনা করতে যথেষ্ট সক্ষম। আমরা শুধু যুদ্ধক্ষেত্রে শক্তিশালী নই, আমরা শান্তির ক্ষেত্রেও শক্তিশালী দেশ। -পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ