সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

সারা বিশ্ব মুসলমানের জন্য কারবালায় পরিণত হয়েছে: ইসলামী ঐক্য আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ রুহুল আমিন বলেছেন, সারা বিশ্ব মুসলমানের জন্য কারাবালায় পরিণত হয়েছে। কারবালা ও ফোরাত নদীর মতই আজ বার্মা ও নাফ নদী মুসলমানের রক্তে লালে লাল।

তিনি বলেন, ইমাম হোসাইন রা. এর বিপ্লবী চেতনা ধারণ করে ইসলামী আন্দোলন বেগবান করে এ অবস্থার অবসান ঘটাতে হবে। ইয়াজিদের উত্তরসুরিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে দেশে প্রতিষ্ঠিত এজিদের উত্তরসূরীদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিছক দীন প্রতিষ্ঠার শপথ নিতে হবে। ইমাম হোসাইন রা. চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন জান দেয়া সম্ভব কিন্তু বাতিলের সাথে আপোষ করা সম্ভব নয়। আজ আপোষ করার কারণে মুসলমানরা জৌলুস হারিয়ে শুধুই মার খাচ্ছে।

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘শাহাদাতে কারবালা ও নির্যাতিত রোহিঙ্গা মুসলমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর আমির জনাব মোস্তফা বশীরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান এবং কবি ও ছড়াকার আমিন আল আসাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, ঢাকা মহানগরীর সহসাংগঠনিক সম্পাদক মাওলানা হযরত আলী, অর্থ সম্পাদক জনাব এফ এম আলী হায়দার প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ