সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

ইসলামি সমাজব্যবস্থার না থাকায় নারীরা নির্যাতিত: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামি তাহজিব-তামাদ্দুন ও ইসলামি শিক্ষা থেকে দূরে সরে থাকার কারণে সর্বত্র নারী নির্যাতন, নারী ধর্ষণ, অপহরণ, ইভটিজিং মহামারি আকার ধারণ করেছে।

তিনি বলেন, পর্দা নারীর ভূষণ, পর্দা ছেড়ে দিয়ে সমান অধিকারের কথা বলার পর থেকে নারীদের প্রতি বৈষম্য মারাত্মক আকার ধারণ করছে। ইসলাম সবচেয়ে বেশি নারীদের অধিকার দিয়েছে। নারীদের সমান অধিকার নয়, অগ্রাধিকারে বিশ্বাসী। কাজেই ইসলাম তথা কুরআন বর্ণিত নারী অধিকার বাস্তবায়ন করলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকতে পারবে। এছাড়া যত অধিকারের কথা বলা হোক তাতে সত্যিকারের নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

গতকাল রাজধানীর মুহাম্মদপুরের সাদেকখান সড়কের পুলপাড় অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ মুহাম্মদ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ওমর ফারুক নূরী, মাওলানা নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি নূরুল আমীন, মুফতি ফরীদুদ্দিন মাসউদ, মুফতি মাহমূদুল হাসান, মুফতি তাফাজ্জুল হুসাইন, মুফতি রেজাউল করীম, মৌলভী মহিউদ্দিন প্রমুখ।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, শিরকমুক্ত ইবাদত ছাড়া আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। তাই শিরকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, কতিপয় ভ্রান্ত আকীদায় বিশ্বাসী লোকজন মানুষকে বিপথে নিয়ে যেতে পীর মাশায়েখদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। তিনি এসকল ভ্রান্ত বিশ্বাসীদের থেকে দূরে থাকার আহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ