শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাওলানা কামালুদ্দীন; বার্মিজ সেনাদের তিনটি গুলি যার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মুফতি রিদওয়ানুল কাদির
মুহাদ্দিস, জামিয়া টেকনাফ

সুহৃদ! আজকে আপনাদের একটি অবিশ্বাস্য ঘটনা শোনাবো। একটা দুইটা নয়, পরপর তিনটা গুলি করার পরও গুলি যার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি, এমন একজন আলেমের ঘটনা বলছি।

গাজী মাওলানা কামালুদ্দীন বিন অলি আহমদ। বার্মার একজন মজলুম মুহাক্কিক আলেমে দ্বীন। তার বাবাও অলি আহমদও একজন গ্রহণযোগ্য আলেম ছিলেন।

জন্ম

মাওলানা কামালুদ্দীন জন্মগ্রহণ করেন আনুমানিক ১৯৬১ সালে। বাবা মাওলানা অলি আহমদ রহ.। বার্মায় তাদের স্থায়ী নিবাস ছিলো উত্তর মংডুর বড় গজরবিল এলাকায়। পারিবারিকভাবে তারা ছিলেন যথেষ্ট স্বচ্ছল। পুরো এলাকায় সম্ভ্রান্ত পরিবার হিসেবে তাদের বেশ নামডাক ছিলো।

পড়ালেখা

পড়ালেখা করেছেন বার্মার বিভিন্ন স্বনামখ্যাত মাদরাসায়। মেধাবী ছাত্র হিসেবে শিক্ষকদের বিশেষ নজর ছিলো তাঁর ছিলো। সর্বশেষ ১৯৯০ সনে পড়ালেখার সর্বোচ্চ স্তর দাওরায় হাদীস সমাপ্ত করেন বার্মার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুত তাওহিদিয়া, মগনামা, উত্তর মংডু থেকে।

শিক্ষকতা

জামিয়া তাওহিদিয়ায় পড়ালেখার সর্বোচ্চ স্তর সমাপ্ত করার পর সেখানেই সিনিয়র শিক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন। সেখানে যথেষ্ট সুনামের সাথে প্রায় পাঁচ বছর শিক্ষকতা করেন।

মাদরাসা প্রতিষ্ঠা

বার্মায় মুসলমানদের ধর্মীয় দুরবস্থা কাটানোর মহান ব্রত নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন আল জামিয়া আল ইসলামিয়া মদিনাতুল উলুম বড় গজরবিল। মাদরাসার প্রতিষ্ঠা সন ২০০১ সন। অল্প সময়ের ভেতর মাদরাসাটি জামিয়ায় রূপান্তরিত হয় এবং পুরো বার্মার প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। দাওরায়ে হাদীস পর্যন্ত জামিয়াটিতে ছাত্রসংখ্যাও ছিলো বেশ সন্তোষজনকà¥