সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

পরিচয়পত্র ছাড়া শরণার্থী ক্যাম্পে প্রবেশ নিষিদ্ধ; মসজিদ করতে লাগবে অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্স বাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্টিত সমন্বয় সভায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

দেশি-বিদেশি এনজিও এবং আন্তর্জাতিক দাতা সংস্থার সদস্যদের সন্ধ্যার আগেই কাজ শেষ করে ক্যাম্প ত্যাগ করতে হবে। ক্যাম্পে সেনাবাহিনীর অনুমতি ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ কোনও প্রতিষ্ঠানও স্থাপন করা যাবে না।

বুধবার (০৪ অক্টোবর) কক্সবাজারে এক সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও যোগ দেন। পরে মন্ত্রীর উপস্থিতিতে নির্দেশনামূলক নোটিশটি পড়ে শোনান জেলা প্রশাসক।

এই নোটিশে বলা হয়, দিনের বেলায় কাজ শেষে সূর্যাস্তের পর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সব দেশি-বিদেশি এনজিও, আন্তর্জাতিক দাতা সংস্থার সদস্যসহ সবাইকে ক্যাম্প ত্যাগ করতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ, মাদ্রাসাসহ কোনও প্রতিষ্ঠান করতে সেনাবাহিনীর অনুমতির প্রয়োজন হবে।

সমন্বয় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ প্রশাসন ও দেশি-বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ