বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১৯০ কাতারি শিক্ষার্থীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : মিসর সরকার ১৯০ জন কাতারি শিক্ষার্থীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে তারা মিসরীয় ইউনিভার্সিটিতে পড়ার অধিকার হারালো। নতুন ভিসা আইন অনুযায়ী তাদের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কাতার ভিত্তিক মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যান রাইটস (এনএইচআরসি) কমিটি গতকাল এ তথ্য জানিয়েছে।

এনএইচআসি বলেছে, তারা কাতারি শিক্ষার্থীদের পক্ষ থেকে এ পযন্ত ৯০টি অভিযোগ পেয়েছেন। তারা জানিয়েছেন, মিসরে লেখাপড়ার করা তাদের জন্য অসম্ভব হয়ে উঠছে।

নিষেধাজ্ঞায় পড়া কিছু শিক্ষার্থীর সেপ্টেম্বরে ফাইনাল পরীক্ষা দেয়ার কথা রয়েছে।

কাতারি পুরাতন শিক্ষার্থীদের ব্যাপারেও নতুন আইন প্রয়োগ করাই এ জটিলতা তৈরি হয়েছে।

বিশ্লেষকগণ মনে করেন, কাতারের উপর চাপ বৃদ্ধি করার জন্যই মিসর নতুন এ সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ