সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি

পূর্বাচলে ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে: গৃহায়ণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষসহ সবার জন্য পূর্বাচল আবাসিক এলাকায় ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।

তিনি বলেছেন, সরকার এসডিজি বাস্তবায়নে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য শক্ত ও মজবুত বাড়ি নির্মাণ করবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমির যথাযথ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ববসতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে উত্তরা এলাকায় জমির পরিবর্তে ফ্ল্যাট নির্মাণ করে বরাদ্দ দেওয়া শুরু করেছে। ঝিলমিল ও পূর্বাচল প্রকল্পে ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণের কাজ শিগগিরই শুরু করার প্রক্রিয়া চলছে। গ্রামের মানুষও যাতে আধুনিক টেকসই আবাসন গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে সরকার বিশেষ কর্মসূচি গ্রহণ করছে।

গৃহায়ণমন্ত্রী বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ করছে। উত্তরা তৃতীয় পর্ব, পূর্বাচল ও ঝিলমিল আবাসিক এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এসব ফ্ল্যাট গ্রহণযোগ্য মূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ