বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নতুন এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সরকার শিক্ষার অধিকার নিশ্চিত করতে এক হাজার নতুন বিদ্যালয় নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় মন্ত্রী একথা জানান।

মন্ত্রী আরো বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে সকল জরাজীর্ণ বিদ্যালয় মেরামত করে শিক্ষা উপযোগী শ্রেণিকক্ষ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া শহরের সকল প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করার পাশাপাশি ১৫ শ বিদ্যালয়বিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার কাজ চলতি বছরের নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

তিনি বলেন, যে সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে হবে। আর যেখানে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয় সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে।

মন্ত্রী বলেন, যত প্রতিবন্ধকতাই আসুক সকলকে কাজ করে যেতে হবে এবং শিক্ষাকে এগিয়ে নিতে হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ